ব্রেকিং নিউজ:
নেইমারকে ঘিরে এ বছর নিও কুইমিকা এরেনায় সবচেয়ে বেশি দর্শক সমাগম হতে যাচ্ছে। ব্রাজিলের স্কোয়াড ঘোষণার পূর্বে সর্বশেষ ম্যাচে আগামী রবিবার সান্তোসের হয়ে মাঠে নামবেন নেইমার জুনিয়র। নেইমারকে বাড়তি সুবিধা দেয়ার জন্য ম্যাচটি সান্তোস ভিলা বেলমিরো থেকে সরিয়ে কোরিন্থিয়ানস এর মাঠ নিও কুইমিকা এরেনায় আয়োজন করেছে। ম্যাচটিতে নেইমারকে সাপোর্ট করার জন্য ভক্তরাও হুমড়ি খেয়ে পড়েছে। ৪৮০০০ ধারণক্ষমতার স্টেডিয়ামটির টিকেট অলরেডি সোল্ড আউট।
এই মাঠে এর আগে সর্বোচ্চ ৪৬০০০ সমর্থক হয়েছিল কিন্তু এই ম্যাচে হাউস ফুল হয়ে যাবে। যা নিও কুইমিকা এরেনায় এই বছরের সর্বোচ্চ দর্শক সমাগম হতে যাচ্ছে।

0 Comments