আজকের নেইমারকে দেখে সবচেয়ে বড় যে বিষয়টা চোখে পড়েছে, সেটা হলো তার ফিটনেস ও ইন্টেন্সিটি।
আক্রমণভাগে পুরোপুরি ছন্দে না থাকলেও একটি দারুণ অ্যাসিস্ট, ৭টি রিকোভারি এবং ২টি সফল ট্যাকেল দিয়ে তিনি প্রমাণ করেছেন—দলের জন্য লড়াই করতে তিনি এখন আগের চেয়েও বেশি প্রস্তুত।
একজন ফলস নাইন হিসেবে এত ডিফেন্সিভ অবদান সত্যিই অসাধারণ।
সাথে দূরপাল্লার শটটা সামান্য নিচে থাকলে গোলও যোগ হতে পারত নামের পাশে।
আজকের নেইমার শুধু স্কিল দেখাননি, দেখিয়েছেন দায়িত্ববোধ, পরিশ্রম আর জয়ের ক্ষুধা।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—তিনি নিশ্চিতভাবেই ফিট।

0 Comments